ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার ব্যক্তিমালিকানাধীন মহসেন,সোনালী,এ্যাজাক্স,আফিল,জুট স্পিনার্স,হুগলী বিস্কুট কোঃ সহ সকল মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ,বছরের পর বছর মিল বন্ধ রেখে জেলা প্রশাসকের সিদ্ধান্ত অমান্য করে মালিকপক্ষের সাথে আতাত করে রাজনৈতিক নেতা ও সিবিএ নেতাদের সহযোগিতায় রাতের আধারে মিল থেকে মিলের ম্যাশিনারিজ সহ সকল মালামাল মালিকপক্ষ বের করে বিক্রয় করে দেওয়ার সাথে জড়িত সকল রাজনৈতিক নেতা ও অসাধু সিবিএ নেতাদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে আগামী শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। এদিকে জনসভা সফলের লক্ষে আজ বিকাল ৪ টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান। এছাড়ও বিভিন্ন জুট মিলের শ্রমিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।