পঙ্গু'প্রতিবন্ধী'কে হুইল চেয়ার প্রদান করলো 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • -চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-০৮-২১ ১৮:২৪:৩৮
image

যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের মৃত শাহাবুদ্দীনের ছেলে মোঃ নজরুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন,
"চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন"।
আজ বুধবার (২১ আগষ্ট ) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু'প্রতিবন্ধী'কে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
জানা গেছে মৃত শাহাবুদ্দীনের ছেলে মোঃ নজরুল ইসলাম জীবনের প্রথম থেকেই প্রতিবন্ধী তারপরও তিনি জীবিকার তাগিতে আগে পুড়াহুদা সরকারী স্কুলে দফতারী কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তিনি আর চলাফেরা করতে পারেন না। পরিবারে কোন ছেলে সন্তান না থাকায় রোজগারের একমাত্র পথ ছিলেন তিনি এখন সেটাও বন্ধ রয়েছে। এমতাবস্থায় পরিবারের পক্ষে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকাই তার পরিবার 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য সিঙ্গাপুর থেকে দেশে আসা মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে সকল সদস্যদের পরিশ্রমে আজ বুধবারে সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সংগঠনের পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, উপদেষ্টা মোঃ আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ শাহিন কবির, কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ আলী রেজা রাজু, মোঃ রাকিব হাসান, মোঃ শিমুল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আনোয়ার হোসেন, নূর মোহাম্মদ, মোঃ সোহাগ হোসেন, মোঃ রাকিব হাসান, মোঃ আছির উদ্দিন,
দিপ্ত বিশ্বাস, মোঃ সোহানুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ সুলতান মাহমুদ রনি, মোঃ ইমরান হোসেন। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।