চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ১কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-২০ ১৬:৪৪:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১ শত গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার(১৯ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রাম এলাকায় পদ্মা নদীর ধাওে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ওই হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যাগ ফেলে এক ব্যাক্তি পালিয়ে যায় বলেও র‌্যাব জানিয়েছে।
মঙ্গলবার(২০ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,মাদকের সম্ভাভ্য রুট ওই এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে মর্মে গোয়েন্দা তথ্যে র‌্যাব সদস্যরা পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই এলাকায় ওঁৎ পেতে নজরদারি শুরু করে। এসময় ওই এলাকায় নদীতে থাকা একটি নৌকা থেকে অজ্ঞাত  পরিচয় এক ব্যাক্তি মাদকের ব্যাগটি গ্রহণের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগ তল্লাশী করে হেরোইন পাওয়া যায়। জব্দ হেরোইন প্রয়োজনীয় আইনগত গ্রহণের পর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।