দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় শাবি উপাচার্যকে ছাত্রলীগের অভিনন্দন

  • শাবি প্রতিনিধি
  • ২০২১-০৬-৩০ ১৩:১৯:৩৭
image

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বুধবার (৩০) রাতে উপাচার্য বাসভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় সদ্য  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সদস্য আশরাফ কামাল  আরিফ ও ছাত্রলীগ নেতা সাব্বির উপস্থিত ছিলেন।