চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি বাজারে নির্মাণাধীণ একটি মসজিদে কাজ করার সময় বিদ্যূস্পৃষ্টে নির্মাণ শ্রমিক(রাজমিস্ত্রী) আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি নিকটের তেলকুপি বাজাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়,সোমবার(১৯ আগষ্ট) সকাল ১০টার দিকে মসজিদে একটি রড নিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত: রডটি নিকটবর্তী বৈধ্যূতিক সঞ্চালন লাইণ স্পর্শ করলে বিদ্যূস্পৃষ্ট হন আব্দুর রহমান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) সোহেল রানা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।