চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্ঝীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১৮ ২০:১৬:৫০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পাঁচশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় শহিদুল ইসলাম(৪৮) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। শহিদুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের (বর্তমান-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর পশ্চিমপাড়া মহল্লা) মৃত শাহাজাহান আলীর ছেলে। রবিবার(১৮ আগষ্ট) বিকালে চাঁপ্ইানবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা  যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ২ অক্টোবর দুপুরে হাকিমপুর গ্রামে কাঁচা সড়কের উপর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ৫০০ গ্রামে হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় শহিদুল। এ ঘটনায়  ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় শহিদুলকে একামত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন  নায়েব (ডিএডি) আনছার আলী। ২০২১ সালের ২৬ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই)  আশীষ সরকার একমাত্র শহিদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার শহিদলকে দোষি সাব্যস্ত করে  সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. ইয়াসমিন সুলতানা রুমা ।