বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে কোস্টগার্ডও

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-৩০ ১২:৫৮:৩৩
image

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তাররোধে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপকূলীয় এলাকায় মাঠে থাকবে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে জারি হওয়া এ কঠোর বিধিনিষেধ জারি থাকবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

নিষেধাজ্ঞা চলাকালীন অকারণে বাইরে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধ মানাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন থাকবে।