দ্বিতীয় মেয়াদে শাবিপ্রবির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ উদ্দিন

  • শাবিপ্রবি প্রতিনিধি
  • ২০২১-০৬-৩০ ১২:৪৭:১৬
image

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ফদির উদ্দিন আহমেদ।

বুধবার (৩০) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, মাননীয় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. নূর-ই আলম  স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব পালনে সকলেরর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন উপাচার্য।