রে বে কা র হ মা ন

  • নারী ও গাছ
  • ২০২৪-০৮-১৫ ২০:২৪:৪৪
image

কাল মধ্যরাতের ঝড় আর শিলাবৃষ্টির পর - 
রুগ্ন ফুল, ভগ্ন গাছেদের দিকে মুমূর্ষু চোখ নিয়ে
দেখি তাদের ম্লান ওষ্ঠপুট! 
বেপরোয়া বাতাসে কাল ওরা প্রেতের মতো নেচেছে 
কেঁপে ওঠা আঙ্গুলে ওদের স্পর্শ করতেই ওরা বলে
কেন এসেছেন?  এ বসন্তে আমাদের সব শেষ! 
আচ্ছা নারী আর গাছের মধ্যে পার্থক্য কী? 
অগুনিত প্রেমিক আর কবিদের গালভরা স্তুতি 
ঠিক ততদিন নারী কে নারী রাখে-যতদিন তার বসন্ত থাকে 
সেই কবে থেকেই তো সে দাঁড়িয়ে রয়েছে স্থির ও একা
কবিতা তাদের মানবী বানায়, প্রেমিকা বানায় 
ঈ কারের মতো কোঁকড়া চুল নিয়ে নারী দাঁড়িয়ে থাকে
বৈশাখী ঝড়ের সামনে বিপ্লব হয়ে আজীবন..