মে হে রু ন্নে ছা

  • জঠরের নদী
  • ২০২৪-০৮-১৫ ২০:১৪:৫৭
image

তবে হ্যাঁ! শূন্য থেকে একের শুরু 
নাকি একের সমাপ্তি তব শূন্যে!
অস্তিত্বের অস্তিত্ব শুরুর ইতিহাস 
কেউ কি খুঁজে পেলে তবে?
সেইতো হারিয়ে যাবো একদিন
তবে কি লাভ আর এত দর কষাকষিতে,
যখন জঠরের নদীতে থকথক করে সভ্যতা
তখন নিজের মতো করে বেঁচে যাই আমরা!
আমাকে দিয়ে যাও তোমাদের পান্ডুলিপি
তারপর হনহন করে চলে যাও
তোমাদের নিজস্ব বাগানের উর্বরতায়।
আমি একা একাই এই ঊষর ভূমিতে
ঠিক ঠিক অঙ্কুরোদগম করে নিতে পারবো
দেখে নিও তোমরা!