আন্দোলনে নিহত সাজিদের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে:তথ্য প্রযুক্তি উপদেষ্টা

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০৮-১৫ ১৮:৪৭:২৩
image

প্রতিনিধি,টাঙ্গাইল:
অন্তর্বর্তীকালিন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। 
তিনি বলেন, আজ সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না। সাজিদ দেশের জন্য জীবন দিয়েছে। আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত বিশ^বিদ্যালয় ছাত্র সাজিদের জানাযা নামাজে অংশ নিতে এসে এসব কথা বলেন।
উল্লেখ্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।