১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রতিবাদ বাকবিশিস'র

  • হাসান মেহেদী :
  • ২০২৪-০৮-১৫ ১৬:১৬:০৯
image
প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে অপরিকল্পিত ও অদূরদর্শী বলে উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান প্রশ্নাতীত। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিসংবাদিত নাম। বাঙালি জাতিসত্তার সাথে তাঁর নাম জড়িত। তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল দলমতের উর্ধ্বে। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটিকে সাধারণ ছুটি বাতিল করে কর্তৃপক্ষ একটি হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা মনে করি। আমরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে এটিকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালবের অনুরোধ জানাই।