কিশোরগঞ্জ :
নারায়ণগঞ্জের গাজী ইন্ডাস্ট্রি থেকে লুট করা চল্লিশ লক্ষ টাকা মুল্যের মালামাল গতকাল বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এসব মালামাল উদ্ধার করে। এসময় এসব মালামাল বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে গাজী ট্যাংক, গাজী মটর ও বিপুল পরিমান অন্যান্য সামগ্রী।
গতকাল বুধবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার গুনধর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে এসব সামগ্রী গাজী ইন্ডাস্ট্রির জেলা বিক্রয় প্রতিনিধির কাছে হস্থান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো: তানভীর হাসান, গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল ভূঞা, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর এবং বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।