চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এক কেজি পাঁচশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় বেলাল হোসেন (৩৯) নামে এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদন্ড, পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বেলাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের রানীনগর কুমুরপুর গ্রামের মৃত মুরসাদি’র ছেলে। মঙ্গলবার(১৩ আগষ্ট) দুপুরে চাঁপ্ইানবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ১১ জানুয়ারী রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের চেকপোষ্টে রাজশাহীগামী ট্রাকসহ গ্রেপ্তার হয় চালক বেলাল। এ সময় ট্রাকের কেবিন তল্লাশী করে দেড়কেজি হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বেলালকে একামত্র আসামী কওে মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) তোফাজ্জল হোসেন। ২০১১ সালের ১৯ ফেব্রæয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) ওবাইদুল হক বেলালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গলবার বেলালকে দোষি সাব্যস্ত করে চার্জশীট দাখিল করেন। আসামীপক্ষে ষ্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনা করেন এড.আখেরুল ইসলাম রাসেল।