তোমার যত কথা নাহয় আমার কাছেই থাক,
প্রতিশ্রুতি ফিরিয়ে নিলাম হ'য়ো না নির্বাক।
সুখ-শান্তি হারিয়ে গেছে শূন্য এ হৃদয়,
শেষে তুমি কষ্ট পাও পাই যে বড়ো ভয়।
দিগন্ত জোড়া ওই আঁধারের কৃষ্ণকালো ছায়া,
তবু কেন বাড়াও দু'হাত ---- মনে জাগাও মায়া।
মরা নদীর কত স্মৃতি গাঁথা যে এই বুকে,
আধখানা চাঁদ জোছনা বিলায় পরম তৃপ্ত সুখে।
কাল যা ছিল আজকে তা নেই বিবর্তনই জীবন,
মিছেমিছি হুতাশ কেন মৃত্যুই চির সত্য যখন।