সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা শাখা

  • জুবায়ের ইসলাম চৌধুরী
  • ২০২৪-০৮-১১ ২১:০৭:১৩
image

নিজস্ব প্রতিবেদক: পুলিশের পক্ষ থেকে ১১ দফা দাবি জানিয়ে কর্মবিরতির ঘোষণা করায় বরিশালসহ সারা দেশের সড়ক -মহাসড়কে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। যানজট নিরসনে বিভিন্ন সংগঠন এগিয়ে আসলেও ট্রাফিক পুলিশের অভাব শতভাগ পূরণ করা সম্ভব হচ্ছে না। 
জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করে বরিশালের সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্য, ফায়ারসার্ভিস ও স্কাউট সদস্যদের সাথে একযোগে কাজ করে যাচ্ছে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সদস্যরা।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে টানা ৫ম দিনেও বরিশাল নগরীর কাকলীর মোড়, সদর রোড, জেলখানা মোড়, রুপাতলীসহ বিভিন্ন স্থানে দ্বায়িত্ব পালন করেন নিসচার কর্মীরা। 
এদিকে সড়কে বিশৃঙ্খলা ও যানজট নিরসনে সকলের সাথে একাত্মা প্রকাশ করে কাজ করার ঘোষণা দিয়েছে জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মো: আক্তার হোসেনসহ অন্যান্যরা।