পুলিশ ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-১১ ২০:৩৪:০৪
image

আজ রোববার (১১ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আহত পুলিশ সদস্যদেও দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন যেসব পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন কারা পুলিশকে ব্যবহার করেছে হুকুম দাতাদের বিচারের আওতায় আনা হবে। এসময় তিনি বলেন পুলিশ আর লাঠিয়াল বাহিনী হবে না। 
তিনি বলেন পুলিশ ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। এই রাষ্ট্র কারো নিজেদের সম্পত্তি না। এই পুলিশকে ক্ষমতায় টিকে থাকতে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে।
এমন জাতে ভবিষ্যতে আর না হয় । সেই ভাবে পুলিশ বাহিনী কে গড়ে তোলা হবে। পুলিশকে লাঠিয়াল হিসেবে আর ব্যবহার করা যাবে না, বলে মন্তব্য করেন তিনি। 
দেশে রাজনীতি চলবে। তবে রাজধানীরবিদদের চাটুকারিতা বন্ধ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। এই দলের নতুন নেতৃত্ব আসবে যারা অতীত থেকে শিক্ষা নেবেন। সব রাজনৈতিক দলকে এক হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।