চাঁপাইনবাবগঞ্জের পদ্মা’র ভাঙ্গণ কবলিত তীর থেকে রাসেলস ভাইপার সাপ ধরে হত্যা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-০৯ ২৩:১০:৫৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  উপজেলার পাঁকা ইউনিয়নের ভাঙ্গণ কবলিত ৫ নং ওয়ার্ডের বোগলাউড়ি লক্ষীপুর এলাকার নদীর তীর থেকে একটি ছোট  আকারের রাসেলস ভাইপার সাপের বাচ্চা আটকের পর নিকটের এমআরবি ভাটা অফিসে নিয়ে মেরে ফেলেছে জনতা। স্থানীয় সূত্র জানায়,শুক্রবার(৯ আগষ্ট) বিকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকালে নদীর ধারে নদীর ধারে ফুটবল খেলার পর নদীর পাড়ে জমির উপর বসে গল্প করছিল স্থানীয় ৩ যুবক। পরে তারা সেখান থেকে উঠে যাবার সময় নিকটেই একটি ছোট সাপ দেখতে পায়। তারা একটি প্লাষ্টিকের ব্যাগ সংগ্রহ করে কৌশলে  লাঠি দিয়ে সাপটিকে তার ভেতরে জীবন্ত  আটকিয়ে ভাটায় নিয়ে যায়। সেখানে বহু জনতা সাপটি দেখার পর সেটিকে পিটিয়ে মেরে সন্ধ্যায় নদীর পানিতে ভাসিয়ে দেয়। উল্লেখ্য, ওই এলাকায় বহু আগে থেকেই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপের ্উপদ্রব রয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ ও চিকিৎসকরা  একাধিকবার নিশ্চিত করেছেন।
স্থানীয়রা আরও জানান, ওই এলাকায় মানুষের চলাফেরা রয়েছে। এছাড়া ভাঙ্গণ সম্পর্কিত কারণে বহিরাগত অনেকেই ওইসব এলাকায় প্রায়ই যায়। কাজেই সতর্কতার কারণে এ স্থানে সাপের ্উপদ্রবের বিষয়টি ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, বারবার এই সাপের আক্রমন ও উপদ্রব এবং ইন্টারনেটের ছবির কারণে স্থানীয়রা রাসেলস ভাইপার সাপ সম্পর্কে যথেস্ট জানে ও সাপটি চিনে। নির্ভরযোগ্য একাধিক সূত্রে খোঁজ নিয়ে বিকালে পাওয়া ওই সাপটি রাসেলস ভাইপারই ছিল বলে তিনি দাবি করেন।