ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ কোটা আন্দোলনে নিহত ও ফ্যাসিষ্ঠ আওয়ামী সরকারের পতন উপলক্ষে কেন্দীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল গিলাতলা দক্ষিনপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির দলিয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পুর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা মোল্যা লোকমান হোসেন , মোঃ আঃ হক মোড়ল, মোঃ শাহাজামাল,খলিলুর রহমান, কায়সেদ আলী, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য শেখ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ তারেক, যুবদল নেতা মোঃ জুয়েল হাছান, শেখ জিয়াউর রহমান, আতিকুল ইসলাম, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা তাজিম বিশ^াস, সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আবুল বাশার জিহাদী।