চাঁপাইনবাবঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মন্টু,সাধারণ সম্পাদক ফয়সাল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-০৯ ২২:০৩:১১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগগঞ্জ প্রেসক্লাবের নবনর্বিাচিত সভাপতি হয়েছেন জেলার জেষ্ট্য সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু। নবমবারের মত তিনি এই সংগঠনের সভাপতি হলেন। নবনির্বাচিত সাধারণ সম্পদক হয়েছেন তরুন সাংবাদিক ্ইন্ডিপেন্ডেন্ট টিভি’র ফয়সাল মাহমুদ। প্রথমবারের মত তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। শুক্রবার(৯আগষ্ট) সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে আয়োজিত এক সভায়  আলোচনার ভিত্তিতে ২০২৪-২৬ মেয়াদে ২১ জন সংবাদকর্মীর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠনটির ৯ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। এক বিবৃতিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলার সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।