বাংলাদেশ 'এ' দল দুটি চারদিনের ম্যাচ খেলতে পাকিস্তান গেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-০৯ ১৫:৩৫:৩০
image

বাংলাদেশ 'এ' দল দুটি চারদিনের ম্যাচ খেলতে পাকিস্তান গেছে। পাকিস্তানের উইকেট পেস বান্ধব হওয়ায় এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলে জানান পেস বোলিং কোচ তারেক আজিজ। আর নির্বাচক আব্দুল রাজ্জাক বলছেন, এই ধরনের সফর ভবিষ্যতে ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে। 
নতুন প্রত্যাশা নিয়ে শুক্রবার সকালে পাকিস্তানে গেছে বাংলাদেশ এ দলে ক্রিকেটাররা। সেখানে পাকিস্তানের এ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। শুক্রবার দেশ ছাড়েন শুধু টেস্ট দলের ১৫ ক্রিকেটার ও কোচিং স্টাফরা। 
এ' দলের হয়ে দুটো চার দিনের ম্যাচ খেলবেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক রহিম ও মুমিনুল হক। পাকিস্তানের উইকেট পেস সহায়ক হওয়ায় বাংলাদেশের খেলোয়াড়দের কন্ডিশন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বোলিং কোচ তারেক আজিজ। তবে মূল সিরিজের আগে এ দলের সিরিজটি ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে বলে জানান নির্বাচক আব্দুল রাজ্জাক।
ইসলামাবাদে রোববার অনুশীলন শুরু করবে বাংলাদেশ এ দল। সিরিজের প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে মঙ্গলবার। ওয়ানডে সিরিজ শুরু ২৬শে আগস্ট থেকে।