নাচোলে স্কুল শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-০৮ ২২:১৬:২৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলার সদর ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের পীরপুর গ্রামে ইসমাইল হোসেন(১৬) নামে এক কিশোরকে চোখ উপড়ে ও গলায় শ^াসরোধ করে হত্যা করেছে দূবৃত্তরা। সে ওই গ্রামের মো. মজিদুলের ছেলে ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পূর্ব শত্রæতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। গত বুধবার(৭ আগষ্ট) দিবাগত রাত ৯টার পর থেকে রাতের কোন এক সময় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নিহতের পিতা ও  জনপ্রতিনিধিরা। মেধাবি ওই ছাত্র কোন আন্দোলন বা  রাজনীতির সাথে জড়িত ছিল না।
নিহতের পিতা বলেন,গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নিকটের বাজারে যাবার জন্য বের হয় ইসমাইল। পরে রাতে তার কোন খোঁজ মেলেনি। বৃহস্পতিবার(৮ আগষ্ট) সকালে ওই বাজারের একটি মুদি দোকানের সামনে তার রক্তাত্ব মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ইসমাইলকে বুধবার রাতে কোথাও হত্যা করে বৃহস্পতিবার ভোররাতে পীরপুর বাজারে মরদেহ ফেলে যায় দূবৃত্তরা।  নিহতের পিতা আরও অভিযোগ করেন, স্থানীয় চিহ্নিত এক সন্ত্রাসীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে তারা পিতা-পুত্রের শত্রæতা ছিল। সে দলবল নিয়ে বারবার  চোখ উপড়ে হত্যার হুমকিও দিয়েছিল। সেই সন্ত্রাষী একাজ করতে পারে। ঘটনার পর থেকে একই এলাকার ওই ব্যাক্তি পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা করার জন্য পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে।।
ইউপি সদস্য মো.মোমিনুল  ও মো. মুরশেদ বলেন, এটি নির্মম হত্যাকান্ড। এর বিচার চাই।  তারা বলেন, ঘটনাস্থল থেকে  গ্রাম পুলিশরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) শাহরিয়ার পারভেজ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।