চাঁপাইনবাবগঞ্জে দু’সন্তানের জননী গৃববধুর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-০৮ ২১:৫৪:১১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রাম থেকে রুবিনা বেগম(৩২) নামে এক গৃহবধুর গলায় দড়ির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্য,জনপ্রতিনিধি ও স্থানীয়রা। তিনি ওই গ্রামের ভ্যানচালক মো. জিয়ারুলের স্ত্রী। সূত্রগুলি জানায়, বৃহস্পতিবার(৮ আগষ্ট) দুপুর ১টার দিকে  স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ছাদের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুবিনা। এ সময় বাড়িতে  অন্য কেউ ছিল না। পওে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়।
সং¤িøস্ট  ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন,ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণে রুবিনা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অপমৃত্যু মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ কলেও জানান তিনি।