অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-০৮ ২১:১২:১৭
image

বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।রাত ৯টা ২৩ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান।
প্রধান উপদেষ্টার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাচন পযবেক্ষক শারমিন মুর্শিদ,  সাবেক নির্বাচন কমিশনার বি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, উন্নয়নকর্মী ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া শপথ দেন।
তবে ঢাকার বাইরে থাকায় বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন শপথ নিতে পারেনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্ঠাদের শপথ অনুষ্ঠানে কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় ১৪ মিনিটে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শুরু হয়। তারপর এক মিনিট নীরবতা পালন করা হয় ।


এর আগে  বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল থেকেই বঙ্গভবনে হাজারো উৎসুক জনতা ভিড় করেন। ড . ইউনূস বঙ্গভবনে আসলে বাইরে অপেক্ষমাণ জনতা তাকে অভিবাদন জানান ও স্লোগান দেন। তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের প্রটোকলে রাত ৮টা ২৫ মিনিটে তিনি সেখানে প্রবেশ করেন।
এই অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন।