শা খা ও য়া ত তা ন ভী র

  • "মানুষ ভালোবাসো"
  • ২০২৪-০৮-০৩ ২৩:১০:৫৮
image

এই নাও দু-খানি হাত, কেটে দিলাম পা-ও
রক্ত মাখা বুক, চোখটাও খুলে নিয়ে যাও
সবই তো দিলাম, মুখটাও এখন বন্ধ রাখি
মৃতসন্তানের কথা- আজ না হয় ভুলেই থাকি
তবুও বুঝি শান্ত নয়- তোমাদের ঐ হিংস্র রক্তচোখ
আমিতো মানুষ, স্বজন তোমার- তোমাদেরই লোক
তাইতো দেখ, পেতে দিলাম বুক, যদি পারো- 
গুলি ছোড় তবে
ডুবিয়ে মারো, ছুঁড়ে মারো, পিটিয়ে মারো- 
কী আর এমন হবে

পাষাণপুরীর আগুনমুখো
এবার একটু হাসো,
মানুষ হয়ে আর একবার
মানুষ ভালোবাসো!