ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফটকের তালা ভেঙে ক্যাম্পাসের দখল নিয়েছে

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০৮-০৩ ২২:২৫:১৫
image

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফটকের(গেইটের) তালা ভেঙে ক্যাম্পাসের দখল নিয়েছে। শনিবার(৩ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী প্রধান ফটকের সামনে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবি জানালে প্রক্টর এসে শিক্ষার্থীদের জানান- রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়া সম্ভব নয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়ে। এরপর তারা উপাচার্যের(ভিসি) বাসভবনে গিয়ে একই দাবিতে তাকে স্মারকলিপি প্রদান করে। এসময় তারা আগামিকাল রোববার(৪ আগস্ট) দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপাচার্য(ভিসি) প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন জানান, তিনি চাইলেই তো আর হল খুলে দিতে পারেন না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করছিল।