৯ দফা দাবিতে বরগুনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে উত্তাল রাজপথ

  • এম আর অভি
  • ২০২৪-০৮-০২ ২১:১০:৫৩
image

বরগুনা প্রতিনিধি: ৯ দফা দাবিতে বরগুনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে উত্তাল রাজপথ । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় বিক্ষোভ মিছিল অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ও অভিবাবকন । (২ আগষ্ট শুক্রবার) বিকাল ৩ টায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বরগুনা সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের সদর রোডে এসে রাস্তা অবরোধ করে  ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে । এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে ৯ দফা দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে  বরগুনার রাজপথ  । কোটা বিরোধী শিক্ষার্থী ও অভিভাবকগণ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরগুনার সমন্বয়ক মুঈদ হাসান, মীর নিলয়, জিসান আক্তার বাধন, ইমাম হোসেন, রাশেদুল ইসলাম রেশান, সাজ্জাদ হোসেন আশিক সহ কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।