চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
তুমুল বৃষ্টিতে ভিজেই কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে শুক্রবার(২আগষ্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩ ঘন্টাব্যাপী ব্যাপক বিক্ষোভ প্রদর্শণ,মিছিল ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক কর্মসূচী পালন করেছে প্রায় ৩ শত শিক্ষার্থী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সদর থানা,ডিবি ও অতিরিক্ত পুলিশ বারবার বাধা দিয়ে ও বঝিয়ে বিক্ষোভ নিবৃত্তের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যাপক ধৈর্য্যর পরিচয় দিয়েছে। দেশে পূণরায় পূনরায় শুরু হওয়া কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জে পরস্পর দ্বিতীয় দিনের মত বিক্ষোভের মূখে কোনরকম উস্কানিতেই তারা কোন ‘এ্যাকশনে’ যায় নি।
বিপুল সংখ্যক ছাত্রীর অংশগ্রহণে বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের প্রফেসরপাড়া মোড় থেকে বের হওয়া মিছিলটি বাতেন খাঁ মোড়,শান্তিমোড়,বড়ইন্দারা মোড়,প্রেসক্লাব, নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়, আরামবাগ, পিটিআই এলাকার শহরের প্রধান প্রায় সকল মহাসড়ক-সড়ক প্রদক্ষিণ করে শিবতলা মোড়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেষ হয়। এর মধ্যে পিটিআই ও শিবতলা এলাকায় দু’দফা মহাসড়কে বসে পড়ে শিক্ষার্থীরা ঘন্টারও বেশি সময় মহাসড়ক অবরোধ করলে সৃষ্টিহয় যানজট ও অরাজক পরিস্থিতি। উত্তাল কর্মসূচী চলাকালে বক্তব্যে ও ¤েøাগাণে সাম্প্রতিক হত্যাসমূহের তদন্ত, বিচার, সরকারের পদত্যাগের দাবিসহ সেনা সরকারের দাবি তোলা হয়।
কর্মসূচীতে মূলত: জেলা সদর ও জেলার শিবগঞ্জ উপজেলার এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়,নবাবগঞ্জ সরকারি কলেজ, আদিনা ফজলুল হক সরকারি কলেজ, বিভিন্ন পলিটকেনিক ইনিষ্টিটিউটের এমনকি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনকারীরা অংশ নেন। এছাড়া দেশের বিশ^বিদ্যালয় ও কলেজসমূহ এবং হল বন্ধ থাকায় সেসব শিক্ষা প্রতিষ্ঠানের দেশের বাড়িতে আসা শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচী চলাকালেই সদর থানার পরিদর্শক এসএম নূরুল কাদির সৈকত সাংবাদিকদেও নিকট অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচী এত দীর্ঘসময় যাবৎ এবং এতটা উস্কানিমূলক হবার কথা ছিল না। প্রথমদিকে তারা পুলিশের সাথে আলোচনা করেই কর্মসূচী শুরু করলেও পরে তৃতীয় পক্ষ ঢুকে কর্মসূচীটি এত লম্বা ও উস্কানিমূলক করেছে। দীর্ঘ কর্মসূচী চলাকালে অনেক পুলিশ সদস্যরই ধৈর্য্যচ্যূতি প্রকাশ করতে দেখা গেছে।