কারফিউ জারির পর ১০ দিনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করে নি ভারতীয় আমদানী পণ্যবাহী ট

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-২৯ ১৯:৪৩:৫৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
কারফিউ জারির পর ১০দিনে দেশের প্রায় সকল নৌ ও দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসহ প্রায় সকল স্থলবন্দর চালু হলেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর পথে প্রবেশ করে নি কোনও আমাদানী পন্যবাহী ভারতীয় ট্রেন (মালবাহী ওয়াগনের র‌্যাক)। গত ১৯ জুলাই শেষ আমদানী পণ্যবাহী ট্রেন রহনপুরে প্রবেশ করে। তবে কারফিউ জারির পূর্বে রহনপুর বন্দর দিয়ে প্রবেশ করা আমাদানী পন্যবাহী (খইল বা ডিওপি--ড্রাই ওয়েল কেক যা মাছ ও পশু খাদ্য) বোঝাই ৩টি ট্রেন যেগুলো রহনপুর রেলবন্দর পথে  বাংলাদেশে প্রবেশের পর দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে যাবার জন্য জেলার সদর উপজেলার আমনুরা জংশন রেলওয়ে ষ্টেশনে অপেক্ষমান ছিল তার ২টি কারফিউ এর মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁচেছে। 
এদিকে গত ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ সহ আঞ্চলিক রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলেও  পরে তা বাতিল হয়। সরকার দেশে গত ১৯ জুলাই ট্রেন চলাচল বন্ধের পর গত ২০ জুলাই দেশে কারফিউ জারি হয়। এরপর থেকে জেলায় সকল শ্রেণির যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আঞ্চলিক বা আন্ত:নগর ট্রেন চলাচল কবে স্বাভাবিক হবে তা  গত সোমবার (২৯জুলাই) বিকাল পর্যন্ত জানাতে পারে নি চাঁপাইনববাবগঞ্জের রেলসূত্র। এদিকে ট্রেন চলাচল বন্ধে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। পণ্য পরিবহণেও অসুবিধে হচ্ছে। কারফিউ শিথিলের সময়সীমা বাড়ায় সার্বিক পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে উঠলেও ট্রেন চলাচল শুরু না হওয়ায় স্বল্পআয়ের মানুষদেও অসুবিধে হচ্ছে। জেলায় বর্তমানে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৭ ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। কারফিউ জারি রয়েছে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ৭ ঘন্টা।