ডাচদের কাঁদিয়ে শেষ আটে চেক রিপাবলিকরা
- স্পোর্টস ডেস্ক:
-
২০২১-০৬-২৭ ১৪:২৭:৪৮
স্পোর্টস ডেস্ক: ঘটনাবহুল ম্যাচে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আটে জায়গা করে নিল চেক রিপাবলিক। ম্যাথিয়াস ডি লিট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হওয়া ডাচদের ২-০ গোলে হারায় জারোস্লাভ সিলহাভির শিষ্যরা।
বিরতির পর নেদারল্যান্ডসের অসহায়ত্বের সুযোগে টমাস হোলেসের গোলে চেকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান পাত্রিক শিক।
রোববার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় দুদল।
তবে দুদলই এদিন আক্রমণাত্মক থেকে বেরিয়ে রক্ষণের প্রতি বেশি জোর দেয়।