রা কি ব ফ রা য়ে জী

  • সূর্য গ্রহণ
  • ২০২৪-০৭-২৭ ২৩:৫৯:০১
image

অন্ধকারে ঢেকে গেলো 
সূর্য্যি মামা আজ,
কিছু সময় বন্ধ ছিল 
সব ধরনের কাজ। 
আড়াল থেকে মিটিমিটি 
সূর্য্যি মামা হাসে,
দেখবে এবার আমায় কত
সবাই ভালোবাসে।
আমি ছাড়া পৃথিবীতে 
থাকবে নাকো আলো, 
অন্ধকারে হাঁটবে শুধু 
দেখবে সবই কালো।
থেকো না আর ঘুমিয়ে এবার 
চোখ দু'খানা মেলো,
বিধাতাকে স্বরণ করে 
মঙ্গল দ্বীপ জ্বাল।