সুনামগঞ্জে বেটমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র খুন

  • সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • ২০২১-০৬-২৭ ১২:৫৪:৪৯
image
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে বেটমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ পড়ুয়া এক যুবক খুন হয়েছেন। রবিবার (২৭ জুন) বিকালে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের ঈদগাহের মাঠে এ ঘটনাটি ঘটেছে। নিহত কলেজ ছাত্র উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের আনছার মিয়া জায়গীরদারের ছেলে নাজিমুল ইসলাম নাজিম জায়গীরদার (১৯)। সে জাউয়া বাজার ডিগ্রি কলেজে বিএ অধ্যয়রত ছিল। এ ঘটনায় আশঙ্খাজনক অবস্থায় খালিছ মিয়া জায়গীরদার (৩৫), ওয়াকিব মিয়া জায়গীরদার(৪০) ও জিলু মিয়া জায়গীরদার (৩৬) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে বড়মোহা গ্রামের ঈদগাহের মাঠে গ্রামের ছেলেরা বেটমিন্টন খেলছিল এই সময় খেলাকে কেন্দ্র আনছার মিয়ার ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদার ও একই গ্রামের পুতুল খাঁনের ছেলে খাঁনের মাঝে কথা কাটাকাটি হয়। কথাকাটাকটির এক পর্যায়ে খাঁ গোষ্ঠীর লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নাজিমুল ইসলামের লোকদের উপর আক্রমন চালালে তারা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন প্রতিপকের লোকজন নাজিম মিয়ার বাড়িতে গিয়ে আক্রমন চালিয়ে চুলপি দিয়ে বুকে ও খালিছ মিয়ার পেটে ঘাই মারে ও অপর দুজনকে আহত করে। তখন ঘটনাস্থলে ৪ জনই গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাজিম মিয়া মৃত্যবরণ করেন এবং আশঙ্খাজনক অবস্থায় অপর ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই নাজিম মিয়া নিহত হয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি এখন শান্ত রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।