আজ কোন কবিতা নয়,
নয় কোন গল্প,
আজ আমার শুভ জন্মবার্ষিকী,
তাই সবার কাছে প্রার্থনা চাই আমি।
আজ আমার জন্ম বার্ষিকী
মাগো তোমাকে ভীষণ মনে পড়ে,
তোমার কথা মনে হলেই মাগো
মনটা ভীষণ কান্না করে।
আমার যেদিন জন্ম হয়েছিল
সন্ধ্যার কোন এক নির্জনে,
কেউ জানতেও পারেনি
হঠাৎ আমার চিৎকারে
বুঝতে পারলো সবাই
বাচ্চা হয়েছে এই ঘরে।!
পাড়া-প্রতিবেশী সবাই এলো
আমাকে দেখতে এত ছোট হয়েছিলাম বলে,
সবাই তখন বলাবলি করতে লাগল
একটা পুঁচকে বিড়াল ছানা হয়েছে।
শুনে হয়তো মাগো তোমার ভীষণ
কষ্ট লেগেছিলো, আমার জন্য তোমার মনে,
কেউ ভাবতেও পারেনি আমি কখনো
এত বড় হবো আমার জীবনে।!!!
মাগো তোমার সেই পুচকে বিড়াল ছানা
হয়েছি আজ অনেক বড়
বহু দেশ বিদেশ ঘুরে দেখছি
পাইনি তোমার মত কাউকে।
আমার জন্মবার্ষিকীতে
ভীষণ মনে পড়ে মা তোমাকে,
এখন যদি তুমি থাকতে বেঁচে
প্রথমে ফোন করতাম তোমাকে।
আমার জন্মবার্ষিকীতে তোমাকে মাগো,
ভীষণ মনে পড়ে, মনের মাঝে ঢেউ ওঠে,
মনের মাঝে মনটা আমার, ভীষণ কান্না করে,
স্মৃতি হয়ে রয়ে গেলে,আমাদের সবার অন্তরে।
আমি থাকি যেন,সুস্থ-সবল সদা,
প্রবাস জীবনে কাজকর্ম করে,
ফিরতে পারি যেন স্বদেশে,
আবার হাসি আর খুশিতে।
মনটা থাকে যেন আমার,
মাটির মত নরম ও কোমল,
সকল প্রকার আপদে-বিপদে,
সৃষ্টিকর্তাকে করতে পারি যেন স্মরণ।
যদিও লিখতে চেয়েছিলাম অল্প,
তবু মনে হয়
হয়ে গেছে আমার জীবনের গল্প,
তাই টানলাম ইতি
সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও প্রীতি।