পা র মি তা চ্যা টা র্জি

  • শেষ ট্রেন
  • ২০২৪-০৭-২৬ ১৫:১৬:৫৪
image

শেষ ট্রেন টা চলে গেল, তুমি নামলে না তো, আমি তোমার অপেক্ষায় স্টেশনে এসে দাঁড়িয়ে ছিলাম, আমি ফিরে যাচ্ছিলাম স্টেশন চত্বর ছেড়ে, যে আনন্দ নিয়ে এসেছিলাম তার চেয়ে অনেক বেশি দুঃখ আর একাকীত্ব নিয়ে ফিরছি।
হঠাৎ  পিছন থেকে এসে তুমি আমার চোখ টিপে ধরলে
আমি বুঝলাম এ ঠিক তুমি, চিরকালের এই লুকোচুরি খেলা তোমার আজও গেল না রোহিত, তুমি সেই ছেলেমানুষী রয়ে গেলে। 
এক মন ভর্তি খুশি নিয়ে যেই পিছনে ফিরলাম দেখলাম তুমি না আমারই কলজের সহপাঠী রত্না, মনটা বিষণ্ণ হয়ে গেল তবু মুখে হাসি রেখে ওকে বললাম, ওমা রত্না তুই?  এখানে হঠাৎ?  এখানে আমার বর ট্রান্সফার হয়ে  এসেছে যে, আমাকে বলল, তুমি এগিয়ে যাও আমি মালপত্তর নিয়ে আসছি। সামনে হয়ত অদিতিকে দেখতে পাবে, 
আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করে জানলে অদিতি এখানে থাকবে?  ও বলল, এখানে আসার আগে ওকে চিঠি দিয়ে বলেছিলাম আমি আসছি, 
আমি   কি বোকা না!  প্রাক্তন স্বামীকে স্টেশনে রিসিভ করতে চলে এলাম, কেন এলাম তা নিজেও জানিনা, সত্যি মেয়েরা বড়ো হ্যাংলা হয়, একটা চিঠি লেখার সাথে সাথে অমনি চলে এলাম। অথচ কত প্রেম ছিল আমাদের, বিয়ে হওয়ার পরই সব প্রেম ভেঙে পড়ল বালির ঘরের মতন, 
আমার চাকরি তো ছিলই , তোমার হাতে ছিল কয়েকটা টিউশনি, তোমাকে অনেক বুঝিয়েছিলাম, এখানে আরও কত স্কুল ব্যাঙ্ক আছে , আর একটু চেষ্টা কর না ঠিক  কিছু  না কিছু পেয়ে যাবে, তুমি শুনলেনা আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে, আসলে তুমি আমাকে ভাল বাসনি, কদিন নিয়ে খেলা করলে বালির ঘরে। 
হঠাৎ  জিজ্ঞেস করলে, কেমন আছ দিতি?  দিতি এই নামেই তুমি আমাকে ডাকতে, মনে মনে বললাম, তোমার দিতি হারিয়ে গেছে, মুখে বললাম, খুব  ভাল আছি, 
তুমি তো এখনও প্রাইমারি সেকশনেই আছ না? 
কে বলল তোমাকে আমি প্রাইমারি সেকশনে আছি,? 
না কেউ বলেনি, আমি নিজেই জিজ্ঞেস করছিলাম,
ওঃ তাই জন্য? 
তাইজন্য কি? 
আমার সম্বন্ধে তোমার ধারণা টা চিরকালের  নিম্নমানের তো তাই, 
তা উচ্চমানের কি তাইত জানতে চাইছি? 
কেন চাইছ?  আমি তো তোমার স্ট্যাটাস নিয়ে কিছু  জানতে চাইনি, তবে তোমার এত আগ্রহ কেন?  
আগ্রহ নয় কৌতুহল বলতে পার, 
অত কৌতুহল ভাল নয়, আমি চললাম, রত্না পারলে একদিন আসিস রে, আমিও হয়ত সামনের সপ্তাহে চলে যাব 
কোথায় যাবে? খুব কৌতুহল নিয়ে রেহিত প্রশ্ন করল, 
আমিও বললাম সেটাও তোমার জানার কথা নয়, ঠিক আছে চলি জানিনা আর কেনদিন দেখা হবে কি না, 
কেন দেখা হবে না কেন? 
পিছনে যা থাকে তা পিছনেই থাকনা, এখন নতুন জীবন নিয়ে সামনে এগিয়ে  যাও। 
রত্না নতুন কোয়াটারে পৌঁছে  খুব ভয় পাচ্ছে,  বলছে কি অজ পাড়াগাঁয়ে নিয়ে এলে বাবা?  এখানে কি শহরের মেয়েরা থাকতে পারে?  
কেন পারবেনা?  একটু চেষ্টা করলেই পারা যায়, তাছাড়া আমার ব্যাঙ্ক কি আমার ইচ্ছে মতন জায়গায় ট্রান্সফার দেবে? রত্না গুম হয়ে বসে থাকল, 
রোহিত বলল, কি হল কি?  উঠে এস বিছানা পাততে হবে তো?  শোবে তো?  তাছাড়া খাবেনা?  
না যা পার তুমি কর আমি কালই ফিরে যাব, এখানে আমি কিছুতেই থাকতে পারবনা, আমার অত ভাল চাকরিটা আমি ছেড়ে এলাম,
হ্যাঁ কি একেবারে লাখটাকার চাকরি,  
তা তুমিই বা কি লাখ টাকার চাকরি কর? সারাক্ষণ আঁকার খাতা লেখার খাতা নিয়ে বসে থাকলে কি আর চাকরি তে উন্নতি  হয়?  ক্লার্ক হয়ে ঢুকেছিলে ক্লার্ক হয়েই থাকলে। 
সেই ভুলটা আমারই যে আমার আঁকার কদর বুঝেছিল তাকে আমিই আমার জীবন থেকে সরিয়ে দিলাম।
পরের  দিন সকালে রোহিত বাজারে গেল  ভাবল বেশি কিছু কিনবনা, একেই তো গিন্নীর মেজাজ চরে আছে এরপর শালপাতা নিয়ে ঢুকলে আর দেখতে হবেনা, মোটামুটি সংসারে চালা,ডাল মুড়ি মশলা যা লাগে তা নিল, হঠাৎ দাঁড়িয়ে দেখল দূরে নদীর চরে দুটি চোখাচোখি নিজেদের মধ্যে খেলছে আর একজন মহিলা বসে একমনে সেই ছবি আঁকছে, আঁকার মানুষ রোহিতের এ দৃশ্য খুবই ভাল লাগল। 
তারপর বাড়ির জন্য একটু মুরগী আদা,পিঁয়াজ রসুন আলু ইত্যাদি ইত্যাদি নিয়ে চলে এল বাড়ি, তারপর আবার যেতে গেল আঁকার খাতা রং তুলি নিয়ে নদীর চরে যেতে গেল। হুঙ্কার দিয়ে উঠল রত্না আবার চলেছ আঁকার খাতা নিয়ে, যাও চান করে খেয়ে নিয়ে সোজা অফিসে যাও। 
ছবির ওই দৃশ্য কি আর থাকবে?  অফিসে গিয়ে শুনল এখান থেকে একটু দূরে একটা নতুন কলেজ হয়েছে সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন অদিতি দি। 
অতবড় কাজ করেও যেন মাটির মানুষ,অনেকদিন ধরে ছিল এখানে আজ চলে যাচ্ছে রানাঘাটের কোন কলেজের প্রিন্সিপাল হয়ে। সে এখানে অনেকদিন আছে। 
অফিস থেকে ফিরে রত্না বলল, জান এখানে অনেক কাজ আছে, 
কি কাজ? 
স্কুলের কাজ,
তোমার ইচ্ছে হলে কর, 
হ্যাঁ পেয়ে গেলে তো করবই, আমি আজি দু চারটে স্কুলে ঘুরে সিভি দিয়ে এসেছি, 
ও ভাল তো। 
খাওয়া দাওয়ার পর রোহিত বলল, এমন সুন্দর গ্রামের বাতাস দিতি কি ভাল বাসত, দিতি চেয়েছিল সে নামকরা শিল্পী হবে, তাকে কোন কাজ করতে হবে না সে শুধু  নিজের ইচ্ছে পূরণ করুক, সে কথা রোহিতের ইগোতে লেগেছিল, এখন তো সুন্দর গ্রাম অনেক ভাল হয়েছে, তখন তো সত্যি অজ পাড়াগাঁ ছিল, সেই জায়গায় দিতিকে একলা রেখে চলে এসেছিল। 
আজ দিতি শেষ ট্রেন টা ধরবার জন্য স্টেশনে এসে দাঁড়িয়েছে, অনেক মালপত্তর, আসতে আসতে রোহিত গিয়ে তার পাশে দাড়াল,চমকে গিয়ে দিঠি বলল, তুমি? 
হ্যাঁ আমি, তুমি আমাকে শেষ ট্রেনে এখানে আনতে গিয়েছিলে আর আজ আমিও তোমাকে শেষ ট্রেনে উঠিয়ে দিতে এলাম।