শ্বে তা চ ক্র ব র্তী

  • শ্রাবণের আবার শ্রাবণ লাগে নাকি..
  • ২০২৪-০৭-২৬ ০৩:২৯:৪৩
image

আমার নূপুর তুমি লিপ্ত হাতে খুলে নিয়েছিলে..
বলেছিলে,আমার চলায় আপনিই ঝমঝম শব্দ ফুটে ওঠে..
নূপুরের নূপুর লাগে না..
তারপর থেকে আর নূপুর পরি নি..
শিঞ্জন আমার দেহ,মন,রোগ এবং আরোগ্য..!
শুধু শ্রাবণের শরীর জুড়ে যখন ঝমঝম শব্দ হয়,
আমি রক্তিম বারান্দায় বসে দেখি 
ছোট্ট চিলের বুকে মা চিলটি আকাশ লিখে দেয়;
মনে হয়
শ্রাবণের আবার শ্রাবণ লাগে নাকি..!
একথা তোমার মুখে শোনা হবে,এই ভরসায়
পিতা চিল উড়ে যায় না-হওয়া সংসারের
গোকুল মোহন প্রেম নিয়ে অবিরত ডানায় ডানায়..।