নরসিংদীর কারাগার থেকে ৮৫টি অস্ত্র এবং ১০ হাজারের বেশি রাউন্ড গুলি নিয়ে যায় হামলাকারীরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-২১ ২৩:৫০:৩৩
image

নরসিংদীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবত সংঘাত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। সূত্র : বিবিসি বাংলা
সাথে কারাগার থেকে ৮৫টি অস্ত্র এবং ১০ হাজারের বেশি রাউন্ড গুলি নিয়ে যায় হামলাকারীরা।
নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, কারাগারে হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত মোট ১২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে নরসিংদীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে এখনও কারো বিরুদ্ধে মামলা করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
সুপার মি. রহমান বলেছেন, পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে 'চিরুনি অভিযান চালানো হচ্ছে'। পলাতক আসামীদের মধ্যে সাত জন আনসারুল্লাহ বাংলা এবং দুইজন জেএমবির সদস্য বলে জানিয়েছেন তিনি।