রা জি য়া আ ক্তা র প পি

  • প্লাসে মাইনাসে মাইনাস
  • ২০২৪-০৭-২১ ০০:৩০:০২
image

তোমাদের বাবা যখন তোমাদের মাথায় হাত বুলায়,
আমি তখন এতিম হয়ে চাকরির খোঁজে। 
তোমাদের মা যখন তোমার মাথায় বিলি কাটে,
তখন আমি নামাজে বসে তার মাগফেরাত কামনা করি।
তোমাদের হাঁড়িতে যখন গোস্ত কষানো হয়,
আমি তখন মরিচের সাথে একটা কাঁচা পেঁয়াজের খোঁজ করি।
তোমাদের ঘরে যখন তোমরা স্বামীর আদরে ডগডগে, 
তখন আমি সংসারের দায়িত্বের বোঝা কাঁধে। 
তোমাদের সংসারে মা- বাবা যখন নাতি নাতনিদের আদরে মত্ত,
আমি তখন বৃদ্ধাশ্রমের জানালার ফাঁকে উন্মুক্ত আকাশ খুঁজি।
জীবনে বিয়োগে সংখ্যা বেশি, 
তাই আমি কিন্তু বীজগণিতের সূত্রটা ভুলিনি।
অবশেষে সেই আমি, বরাবর প্লাসে মাইনাসে মাইনাস।