রু মা খা ন

  • একজোড়া চোখ
  • ২০২৪-০৭-২১ ০০:১৯:৫৮
image

পৃথিবীর সব সৌন্দর্য আভিধানিক অর্থে;
 আমার কাছে তার চোখ জোড়া। 
ভুলে যাই দেখা সব কিছুর সৌন্দর্য,
ভুলে যাই না শুধু চোখ জোড়া। 

  যেন বিসিএস এর পরীক্ষার প্রশ্ন আত্মস্থ। 
 একজোড়া চোখ মায়া মায়ময়।
কালো ভ্রমরী যেন চোখের কোণায়।

কাজলে যেন যত যাদু,
 আকাশে বুকে উড়ে যাওয়া সাদা বুনো মেঘের ঢল।
 পড়লে হরিণি চোখে চোখ, 
  তৃষ্ণা জাগে কামনার প্রেমে মাতাল।

পাইনা কাছে তারে! 
তবুও স্বপ্নে আসে রোজ।
চোখের পাতায় আঙুল না বুলিয়ে দেওয়া শোক। 
 যদি পাই একবার কাছে ক্লান্ত হব না ভুলে।
চেয়ে দেখতে দেখতে পুরাবে না রাত।

চোখের পাপড়ি জুড়ে আমার বাস। 
সে চোখ একবার ছুলে পিষ্ট হয়ে জীবন হবে উন্মাদ তীব্র কামনায়। 
 প্রণয়ে ভেসে মিলে যাব আমি তীব্র প্রেম ক্ষুধায়। 

সে আমার বিকেলের গোধূলির আলোয় 
রঙ্গিন চটুল প্রেমিক চোখ। 
 অস্তগামী সূর্যের সন্ধ্যা নামা প্রহর। 
আমার নগ্নচোখের আবহ ইঙ্গিত বুঝেনা কেনো সুজয়।

একজোড়া চোখের সীমানা কতোটা দূর!
পাইনা তারে যেন ক্রোশ মাইল দূরে। 
সে একজোড়া চোখের নজর আমার ওপর পড়ুক। 
আমি তারে সুধাবো পাহাড় হব;
 সে আমার ঝর্ণা হবে বুকে তব।