ফা র জা না লু ব না

  • মিথ্যে শহর
  • ২০২৪-০৭-২০ ১৯:১২:৩৩
image

মিথ্যের শহরে
অচেনা দমকা হাওয়া 
খেলে অবিরত।
চেনা মুখের মায়ায় 
হারায়েছি অহর্নিশি!

চেনা পথ ,চেনা মুখ ,
চেনা মানুষের ভিড়ে
অচেনা হাওয়ারা খেলে।
থেকে থেকে ঝড়ো হাওয়া 
দমকায় ভেঙ্গেচুরে!
হারিয়ে ফেলি নিজেকেই!

মিথ্যের শহরে 
সত্যের বসবাস 
হয় না তো কখনো।
যদিও বা হয় ,
নড়বোড়ে খুঁটি দিয়ে 
ঘর দোদুল্যমান!
কখন পড়বে ভেঙ্গে 
সংকায় শুধু থাকা।

চেনা শহরের মায়ায়
অচেনা দমকা হাওয়া 
থেকে থেকে দোলা দেয়।
মিথ্যের শহরে !
সত্যের বসবাস !
অচেনা দমকা হাওয়া,
খেলে অবিরত।।