বিচারপতি জাগো তুমি
আপন বিবেক থেকে
দম ফুরালে যেতে হবে
সহায় সম্বল রেখে।
হোক সমাধান সূক্ষ্ম জ্ঞানে
অশান্তি আর সংঘর্ষ নয়
শুভ সৃষ্টি যেন বাংলায়
সুবিচারে সংস্কারে হয় ।
জাগো জাগো চেতন চক্ষু
সত্যের জন্যে জাগো
সত্য ন্যায়ের মশাল জ্বেলে
রাখো বাংলা মাগো।
শক্তি কিংবা রক্ত দিয়ে
নয় আর ইতিহাস
যে যায় সে তো ফেরে না আর
থেমে গেলে শ্বাস,
বাংলার বুকে সবাই আপন
নয় কেউ কারো পর
কথার কাঁটায় কাটিস নারে
কলংকিত করিস না নিজ ঘর।