রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীর গাড়ি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-২০ ১৩:২৭:৪৩
image

শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার চেহারা বদলে গিয়েছে। রাস্তাঘাট সুনসান। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীর গাড়ি । কার্ফুর মাঝে বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ। ফলে গত কয়েক দিন ধরে কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে যে ছাত্রবিক্ষোভ চলছিল,শনিবার তার ছবি কিছুটা হলেও বদলে গিয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত কার্ফু চলবে। তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন সরকার।

পদ্মা সেতুতে সেনাবাহিনীর টহল - বিবিধ - দৈনিকশিক্ষা

গত বৃহস্পতিবার থেকে দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। যার জেরে গোটা বিশ্বের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশ। শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের ঝাঁজ আরও বেড়ে গিয়েছিল। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনও পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। শুক্রবার রাতেই পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়। পুলিশ শান্তি বজায় রাখতে ব্যর্থ হলে নামানো হয় সেনা। দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন।সূত্র-এএফপি