নী ল আ লো

  • স্বর্গপুরী
  • ২০২৪-০৭-১৯ ০৩:০৫:১৭
image

অনেক কিছু বলা হলো তোমার না বলায়
তাইতো কিছু পেয়ে যাই অজানা পথ চলায়।।

নিজের অলক্ষে নিজেকে হারাই
তোমার সুন্দর আমার ভাল লাগে তাই ।
সপ্নের মর্মতাপ হৃদয়ে করি সঞ্চিত ,
তাইত সপ্ন কখন করেনা আমায় বঞ্চিত ।
বিচ্ছেদের বিষ পান করে ব্যথায়
আজ কাঙাল হয়েছে আমার এ হৃদয়।
সপ্নে যদি না থাকে বসবাস ,
কেমন করে থাকিবে দীর্ঘনিঃশ্বাস।
স্বপ্ন দেখার পাশাপাশি ,
অস্তিতে অগ্নিতাপ ভালবাসি.।।

বন্দিত্বের কঠিন বেড়াজালে 
কবিতা হয় ব্যথার নীলে।
সুন্দরের বিষের ছোবল,
আমাকে করেছে বাউল ।
আগুনের চেয়েও বেশী পোড়ায়
হৃদয়ের সপ্ন ক্ষরায় ।।

তাইতো আমি দিন গুনছি অচিন দেশে যাবার,
ছন্দপতন হয়ে গেলেও সপ্ন খুঁজি আব...।
মনো শক্তি বলে
এভাবে কি চলে .....!!
বাঁচতে হলে  তৈরী হও, শিলাকে কর নুরী ,
তবেই পেয়ে যাবে -- হৃদয়ের স্বর্গপূরী ।।