মশিয়ালীতে ট্রিপল মার্ডারঃআসামিদের শাস্তি ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া আলোচনা সভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৭-১৭ ০০:১৯:০৮
image

শিল্পাঞ্চল  প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে ২০২০ সালের ১৬ জুলাই ঘটে যায় এক নারকীয় হত্যাকান্ড।এ গ্রামের সহজ-সরল মুজিবর নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে পুলিশের কাছে তুলে দেন মশিয়ালী গ্রামের মৃত হোসেন আলী শেখের ছেলে শেখ জাফরিন হাসান, জাকারিয়া ও মিল্টন। এ খবর পেয়ে গ্রামবাসী কেন নিরীহ মুজিবরকে পুলিশের কাছে তুলে দেওয়া হলো জানতে জাফরিনের বাড়ির কাছে পৌঁছালে কোনো কিছু বুঝে ওঠার আগেই জাফরিন, জাকারিয়া ও মিল্টনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত রাত সাড়ে ৮টায় এলাকাবাসীর ওপর গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম (৬০) ও রাজমিস্ত্রির সহযোগী গোলাম রসুল (৩০)। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গ্রামের কলেজছাত্র সাইফুল ইসলাম। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আফসার শেখ (৬৫), শামিম (২৭), রবি শেখ (৪০), খলিল (৩০) রানা (২২) ও সুজন শেখসহ (২৫) বেশ কয়েকজন। নিহত কলেজছাত্র সাইফুলের বাবা সাইদুল শেখ বাদী হয়ে জাফরিন, জাকারিয়া ও মিল্টনসহ ২২ জনের নাম উল্লেখসহ আরও ১৫ থেকে ১৬ জনকে অজ্ঞাত আসামি করে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। পরে আসামি জাফরিনকে যশোরের বাঘাড়পাড়া থেকে গ্রেফতার করে পুলিশ । এর কিছুদিন পর রাজধানী ঢাকার মিরপুর থেকে অপর দুই আসামি জাকারিয়া ও মিল্টনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়াতে স্বস্তির  নিশ্বাস ফেলে এলাকাবাসী। নিহতদের স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষের দাবি ছিল খুনিদের  দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার। এখনো নিহতের স্বজনদের বোবা কান্না, সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহতরা এখনো যন্ত্রণায় হাসপাতাল ও বাড়িতে ছটফট করছেন, ঠিক তখনি  জাফরিন, জাকারিয়া ও মিল্টন আদালত থেকে জামিনে বের হওয়ায় এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। এরা পুনরায় এলাকায় এসে মামলার বাদীসহ নিরীহ এলাকাবাসীদের পুনরায় হুমকি-ধামকি দিচ্ছেন। এই হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত শেখ জাকারিয়া ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক। তাঁর ছোট ভাই শেখ জাফরিন হাসান ছিলেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি। আর ছোট ভাই মিল্টন সরাসরি কোনো পদে না থাকলেও নিজেকে পরিচয় দিতেন যুবলীগ নেতা হিসেবে। বিক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত করতে পরদিন জাকারিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। আর জাফিরিন বহিস্কার হয় তার আরো আগে।  গ্রাম ছেড়ে পালিয়ে যান জাকারিয়া-জাফরিনদের পরিবারের সদস্যরা। এর পর গতকাল ১৬ জুলাই ৪ বছর অতিবাহিত হয়েছে। তিন খুনের মামলায় জাকারিয়া, জাফরিন, মিল্টনসহ ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার বাদী ও গুলিতে নিহত সাইফুল ইসলামের বাবা সাইদুল ইসলাম শেখ বলেন  আমার এক ছেলে ও এক মেয়ে। ছেলেটাকে ওরা শত শত লোকের সামনে গুলি করে মেরে ফেলল। ছেলের খুনিদের সঙ্গে আমি কীভাবে আপস করব? আমি বিচার চাই। গ্রামের বেশির ভাগ মানুষ ওদের বিপক্ষে। এদিকে বহিস্কৃুত ছাত্রলীগ নেতা জাফরিনের বিরুদ্ধে  জমি দখল, সুদে দেওয়া টাকা ফেরত না দেওয়ায় ভিটেবাড়ি দখল, চাঁদাবাজি, মারধর ও বাড়ি ভাঙচুরসহ নানা অত্যাচারে অতিষ্ঠ ছিল মশিয়ালী গ্রামের মানুষ। এর জের ধরেই ৪ বছর আগে জাকারিয়া-জাফরিনদের বাড়ি ঘেরাও করে ওই গ্রামের মানুষ। সেখানেই গুলির ঘটনা ঘটে। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হাসান বলেন, বহিষ্কৃতদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এদিকে গতকাল বাদ আছর মশিয়ালী হাড়াতলা গ্রামে নিহতের স্বজনদের রুহের মাগফেরাত কামনায় মশিয়ালী গ্রামের সাধারন মানুষের উদ্যোগে নিহতের স্বজনদের রুহের মাগফেরাত কামনা ও ন্যায় বিচার এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি  জানানো হয়। । দোয়া পরিচালণা করেন হাফেজ ওমর ফারক ।  সেদিনের ঘটনায় গুলিব্দ্ধি আফসার  শেখ   এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন দাউদ শেখ, শেখ মুজিবর, শেখ বিল্লাল, শেখ ইদ্রিস, নিহত গোলম রসুলের স্ত্রী নামিমা বেগম , মামলার বাদী সাইদুল ইসলাম সহ মশিয়ালী গ্রামের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।