শিবগঞ্জে মৃত দেখিয়ে ভাতা বন্ধ,দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধা

  • রশিদুর রহমান রানা,
  • ২০২৪-০৭-১৭ ০০:০৫:২০
image

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধঃ 
বগুড়া শিবগঞ্জে মোছাঃ জিন্নাহ বিবি (৪৭) নামের এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বিধবা ভাতা কার্ড বাতিল করার অভিযোগ উঠেছে। গত প্রায় তিনমাস  মাস ধরে তিনি বিধবা ভাতা পাচ্ছেন না। আর এই ভাতার জন্য এখন তিনি সবার দ্বারে দ্বারে ঘুরছেন। ময়দানহাট্টা ইউনিয়নে পৌওতা গ্রামে এ ঘটনা ঘটে।ওই বৃদ্ধার বিধবা ভাতা কার্ডের বহি নং-৩২৩৩
এ ব্যাপারে ভুক্তভোগী জিন্নাহ বিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। 
জানা যায়, প্রায় ৩০  বছর আগে জিন্নাহ বিবির  স্বামী মিছির উদ্দিন  মারা যান। স্বামী মারা যাওয়ার পর  একটি    ছেলে সন্তানকে লালন পালন করে টানাপোড়েন সংসারে কোনোরকম জীবনযাপন করছেন। ২০২৪ সালে বিধবা ভাতায় যুক্ত হন জিন্নাহ বিবি। ভাতা কার্ড হওয়ার পর  ২বার  নিয়মিত ভাতা পান তিনি। এরপর থেকে তার মোবাইলে ভাতা ম্যাসেজ আসা বন্ধ হয়ে যায়। সবাই টাকা পেলেও তিনি পাননি। কেন এমনটি হয়েছে তা জানতে পারেনি জিন্নাহ বিবি। পরে  উপজেলা সমাজসেবা অফিস গিয়ে জানতে পারেন উপকারভোগী  জিন্নাহ বিবি মারা গেছেন। 
এ বিষয়ে জিন্নাহ বিবি  বলেন, ‘আমি কীভাবে মরলাম, কখন মরলাম তা অফিসের লোকজনই কবার পাবি । হামি টাকা না পেয়ে উপজেলাত গেছলাম , সেটি হামার  ভাতা বই দেখে একজন কচে  এই বইয়ে মৃত লেখা আছে। 
 হামার কেউ নাই, এই কয়ডা টাকা দিয়া কোনোমতে চলছিলাম তাও বন্ধ করে দিছে ওরা। আপনারা একটা ব্যবস্থা কইরা দিলে আল্লাহ আপনাদের ভালো করবে। 
জানাতে চাইলে এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান আহমেদ বলে লাইফ ভেরিফিকেশনের দিন যারা আসেননি তাদের নাম বাদ পড়েছে। আর নথিপত্র না দেখে আমি  এ ব্যাপারে কিছু বলতে পারবো না। 
এ বিষয়ে ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান  আবু জাফর মন্ডল বলেন এ কাজ সমাজসেবা অফিস করে থাকে। তারা কিভাবে জীবিত বৃক্তিকে মৃত বানালো এটা তারাই ভালো বলতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন অভিযোগ পেয়েছি। কেন এমন হলো তা খতিয়ে দেখা হবে।