কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা ও বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির আয়োজনে স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার বসুরহাট বাজাস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবদুল হালিম বাচ্চুর সভাপতির ও নুর নবী পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত
স্মরণ সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক
হাকিম শহীদুল্লাহ, সদস্য সচিব নিজাম উদ্দিন, বসুরহাট পৌরসভা জাতীয় পাটির আহবায়ক মাসুম জামিল,সদস্য সচিব মহিবুল হক নাহিদসহ দলের নেতা-কর্মী।