অ র্চ না মা লা কা র

  • মেঘলা আকাশ
  • ২০২৪-০৭-১৫ ০১:০০:০১
image

মেঘলা আকাশ ব্যাকুল বাতাস
ইলশেগুঁড়ি বৃষ্টি, 
চুপচাপ প্রকৃতি মনের কোণে স্মৃতি 
অশ্রু সজল দৃষ্টি। 
আমি বড়ো একা কোথা তুমি সখা
কিছুই লাগে না ভালো, 
যেদিকে তাকাই ব্যথা বেদনায় 
দেখছি সবই কালো। । 

সূর্য গেল পাটে নামলো আঁধার রাতে
বেচা-কেনা হলো শেষ, 
ভবের খেলা সাঙ্গ করি সঙ্গে নিয়ে পারের কড়ি 
যাবো আপন দেশ।