লি ট ন আ ব্বা স

  • একটি উচ্চবংশীয় সংলাপ
  • ২০২৪-০৭-১৫ ০০:৫৫:৫৬
image

শখ?!
বউকে পাঁচটি জাহাজ কিনে দেয় কারা ওরা বাপু?
--- সিএমপির উপকমিশনার  নাকি,  খবর ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক। 
এখনো বাঁরা, বউকে পাঁচটি ফুলই দিতে পারলাম না! আর ওরা কারা, ব্রাহমা, ব্রিটল, জাহাজ,  ডেরাইভার, কর্মকর্তা প্রশ্ন ফাঁস করে হাজার কোটি টাকা কামাই করে! ওরা কোন উচ্চবংশজাত ছাওয়ালপাল গো কাকা?
---ওরা দুর্নীতি প্রজাতির উচ্চবংশীয় প্রাণী কাকা!
এরকম উচ্চবংশীয়জাত আরও কয়পদের কোথায় কোথায় পাওয়া যাবে কাকা?
---আহারে,  সবজায়গায় মিলবে, সন্ধান করো, সবখানে,  সারাদেশজুড়ে এইসব উচ্চবংশীয় আর উচ্চমার্গের প্রজাতি বহাল তবিয়তে দামী দামী গাড়িতে চড়ে বেড়ায়!
----তাই নাকি কাকা! হুম তাইলে তো দ্যাশের মালিক এইসকল উচ্চবর্গের উচ্চবংশীয় প্রাণী! আচ্ছা বুঝেছি! 
----কী বুঝলে ব্যটা?
বুঝলামঃ দুর্নীতি নাই তো উন্নতি নাই!
------হাহাহা,  কাকা; এইবার কামের গোছাল হয়েছে কাকা, চলো আমরা উচ্চমার্গের রিহার্সেল করে উচ্চ বংশীয় শ্রেণির ঘরে উঠে পড়ি। জানোইতো টেকা হলে সব মেলে, খালি চুক্তি করবা, ব্যস; সব হাসিল! হাহাহা! 
বস্তা বস্তা টাকা!
----- চলো কাকাই কোরাস করি!
হাহাহা!  দুর্নীতি নাই তো উন্নতি নাই!!!