রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার আটচালার নতুন ঘর নির্মমাণ ও পুরাতন ঘরের সংস্কার কাজ পরিদর্শন করলেন উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু। তিনি গতকাল নতুন ঘর নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সদর ইসলামপুর গ্রামের সাবেক মেম্বার আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম হোসেন, চা ব্যবসায়ী সামিদুল ইসলাম, মোঃ সবুজ সরকার, মোঃ রাজু শেখ, খোসবার শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।