শিবগঞ্জে সাপের কামড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

  • রশিদুর রহমান রানা,
  • ২০২৪-০৭-১৩ ১৩:০৭:১৮
image

শিবগন্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিশাক্ত সাপের কামড়ে  মাইশা আনজুম মৌ (১৭)  নামের এক কলেজ ছাত্রীর  মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মৌ পৌর  এলাকার তেঘরী মধ্যপাড়া গ্রামের ঢালাই কাজের সরদার মজনু মিয়ার কন্যা। দুই বোনের মধ্য সে বড়। পারিবারিক সূত্রে জানাযায় মৌ ও তার ছোট বোন মোবাশ্বিরা আক্তার(৮) প্রতিদিনের ন্যায় শয়নকক্ষে খাটে ঘুমায়।হঠাৎ করে রাত দুইটার দিকে মৌ চিৎকার করে উঠে। তার চিৎকার শুনে তার মা- বাবা তাদের রুমে যায়। তখন মৌ বমি করে বলে তার গা- মাথা ঘুরছে। সঙ্গে সঙ্গে রাতেই তাকে শিবগন্জ হাসপাতালে  নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে মৌ এর পিতা মজনু মিয়া ও তার মা নুর নাহার বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার দুই মেয়ে শয়নকক্ষের খাটে ঘুমায়। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ মৌয়ের পায়ে ছোবল দিলে সে মারা যায়।আজ সকালে পার্শ্ববর্তী গ্রামের একজন ওঝা এসে শয়নকক্ষে অনেক খোঁজাখুজি করার পর বিষাক্ত সাপটির কোনো সন্ধান মেলেনি।ওঝা বলেছেন বিষাক্ত সাপটি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তারা আরো বলেন আমার এই আদরের মেয়েটার অল্প কিছু দিনের মধ্যেই বিবাহ দেওয়ার কথাবার্তা চলছে এবং সে এসএসসি পাশ করার পর বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।