শিরোমনি ডিজিটাল ডাইনামিক ইন্সটিটিউট এর অফিস এপ্লিকেশন ২ য় ব্যাচের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ফুটবল টুর্ন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৭-১৩ ০০:২১:৪৪
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি   ঃ  ডিজিটাল ডাইনামিক ইন্সটিটিউট এর অফিস এপ্লিকেশন ২ য় ব্যাচের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক। খেলার শুভ উদ্ভোধন করেন  ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের (কুষ্টিয়া) শিক্ষক  মুন্সি লিমন আহমেদ । ফুটবল খেলা শেষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।  দুপুরে মধ্যঙ্গভোজ শেষে বিকালে ২য় পর্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন। ডিজিটাল ডাইনামিক ইন্সটিটিউট এর পরিচালক মোঃ  তহিদুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন।  অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ  আমানত সাত্তার। এছাড়াও উপস্থিত  ছিলেন  মোঃ রাতুল, রিদয়, রাহি, সায়ানেওয়াজ, ইযাছিন, সোহেল, আলাউদ্দিন, লাবিব, রাফছানি, সাদিয়া, ইমামুল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার  ও ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দলের হাতে ট্রপি তুলে দেন ।